
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার জায়গা এবং শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে সিগারেট বা যেকোনো তামাকজাত দ্রব্য বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে।
রাষ্ট্রপতি ৩০ ডিসেম্বর রাতে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এই অধ্যাদেশ জারি করেছেন। এটি ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের একটি সংশোধিত রূপ।