কুড়িগ্রামে চলাচলের রাস্তা কেটে পুকুর, প্রতিবাদে প্রান নাশের হুম/কি
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার চর সিতাইঝাড় গ্রামে চলাচলের রাস্তায় জোরপূর্বক পুকুর খননের অভিযোগ উঠেছে মোঃ কামাল হোসেন (পিতা: শকমত আলী) ও তাইজুল ইসলাম (পিতা: মৃত গোলদার হোসেন)-এর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। উল্টো বাধা দিতে গেলে হুম/কি ও গালিগালাজের শিকার হচ্ছেন তারা।
জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় মিলপাড়া গ্রামের নুর আলীর সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে প্রায় ৮ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। স্থানীয়ভাবে গ্রাম্য সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও তা মানেননি অভিযুক্তরা। অভিযোগ রয়েছে, প্রভাব ও পেশিশক্তির বলে নুর আলীর ভোগদখলীয় জমিতে জোরপূর্বক পুকুর খনন করে চলাচলের রাস্তা ও বাড়িঘরের ক্ষতি করার চেষ্টা করছেন কামাল-শওকত গং।
ভুক্তভোগী নুর আলী বলেন, “এটি আমাদের রেকর্ডীয় জমি। আমরা দীর্ঘদিন ধরে খাজনাও দিয়ে আসছি। হঠাৎ করে কামাল ও তার লোকজন জমি দখল করে পুকুর খনন করছে। আমরা বাধা দিলে তারা গালি/গালাজ ও হুমকি দিচ্ছে। আমাদের সন্তানরাও নিরাপদ নয়। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও বলেন, “বিচার চেয়ে বিভিন্ন জায়গায় গিয়েও কোনো সুরাহা পাচ্ছি না। অদৃশ্য কারনে আমাদের দলিল কাগজ পত্র না দেখে একটি চক্র শওকত কামালদের পক্ষে কাজ করছে।আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।”
শিক্ষার্থী মৌসুমি বলেন,চলাচলের রাস্তায় খাল পুকুর বানিয়ে মানুষের দূর্ভোগ বাড়াচ্ছে। আমরা স্কুলে যেতে অন্যের বাড়ির ভিতর দিয়ে হাটতে হচ্ছে।এদের উচিৎ বিচার হওয়া দরকার।
স্থানীয় ইউপি সদস্য লোকমান বলেন, এ ঘটনায় বিচার সালিস করে সুরাহা পাওয়া যায় নাই। কেউ কথা শুনতেছে না। হা/মলা মারা/মারি ধরনের দূর্ঘ/টনা এড়াতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।