যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াসিন (৩০) নামে এক যুবক আটক হয়েছে।

প্রতিনিধি : মোঃ মিলন হোসেন

শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গোপীনাথপুর বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ইয়াসিন যশোর জেলার শার্শা থানার গোপীনাথপুর বটতলা গ্রামের মোবারক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ

অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাকশিয়া বাজার-কাঁশিপুর সড়কের পূর্ব পাশে গোপীনাথপুর বটতলা গ্রামের আবুল কালামের বাড়ির সামনের সংযোগ সড়কের কাঁচা রাস্তা থেকে ইয়াসিনকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়া/বা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করে আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটককৃত আসামিকে শনিবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।