গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডের ৬টি পদে মোট ১৭৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ২ আগস্ট সকাল ১০টায় শুরু হয়েছে এবং এটি ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। আবেদনের সময় প্রার্থীদের ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে আসা বা অসম্পূর্ণ কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীদের বয়সসীমা ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ২ নম্বর পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর এবং বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি হিসেবে পরীক্ষার জন্য ১ থেকে ৫ নম্বর পদের ক্ষেত্রে ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি টেলিটক সিমের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করতে হবে।
আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।