রাজধানীর মহাখালীর মেডোনা টাওয়ারে অবস্থিত প্রধান কার্যালয়ে মেঘনা ব্যাংক পিএলসি-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গেল ০৬ আগস্ট ২০২৬ তারিখে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারপার্সন মিস উজমা চৌধুরী।
সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিভিন্ন কমিটির প্রধানরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো: আলি আকতার রিজভী এফসিএ এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক উল্লেখযোগ্য।
এছাড়া সভায় স্বতন্ত্র পরিচালক মো: রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম ও হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন এফসিএসসহ ব্যাংকের শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।
বার্ষিক সাধারণ সভায় মেঘনা ব্যাংকের পক্ষ থেকে উন্নত সেবা প্রদানের মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।