ওয়ারেন্টভুক্ত আসামি পুলিশকে ফাকি দিয়ে পালিয়ে যায়।

পঞ্চগড় প্রতিনিধি:  মোঃ শোহানুর রহমান শাহিন

আবু সায়দার, বোদা উপজেলা ছাত্র শিবির এর সাবেক সাধারণ সম্পাদক। আলামিন সায়দার,
(শুক্রবার) রাত আনুমানিক ১০:৩০ মিনিটে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, তাকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড এলাকায় গাড়ি থামালে বাস থেকে লাফ দিয়ে তিনি পালিয়ে যান।
আলামিন সায়দার,(৩৩) আটোয়ারীতে পুলিশের হাতে আটক আসামি ঠাকুরগাঁও ও আটোয়ারী পুলিশের যৌথ অভিযানে প্রায় ৫ ঘণ্টা পর ঠাকুরগাঁও শহরের একটি জামে মসজিদ থেকে তাকে পুনরায় আটক করা হয়। পঞ্চগড়ের আটোয়ারী থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আবু সায়েদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।