গাজীপুরের কাপাসিয়ায় মাটির নিচে ড্রামে লুকিয়ে রাখা প্রায় ৫০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। গত ৮ আগস্ট শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামের রবিদাসপাড়ায় গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
কয়েক ঘণ্টার এই টানা অভিযানে মাটির নিচে পুঁতে রাখা বিভিন্ন ড্রাম ও পাত্র থেকে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজন নারী এবং তিনজন পুরুষসহ মোট সাতজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত পুরুষরা হলেন— অন্তর রবিদাস, জীদ রবিদাস ও মঙ্গল রবিদাস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নাছির আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সফল অভিযান পরিচালনা করে। উদ্ধার করা মদের বিষয়ে বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃত সাতজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সম্পৃক্ততা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জন নারী এবং অন্তর রবিদাস, জীদ রবিদাস ও মঙ্গল রবিদাসসহ ৩ জন পুরুষকে আটক করেছে।
আটককৃত ৪ জন নারী ও ৩ জন পুরুষকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।