মাদ/ক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, গড়ে তোলা হবে মাদকমুক্ত নবীনগর
মা/দক ও সন্ত্রা/সকে সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বক্তারা বলেন, মাদ/ক ও স/ন্ত্রাস শুধু সমাজের স্থিতিশীলতাই নষ্ট করছে না, পাশাপাশি তরুণ সমাজকে বিপথগামী করে তুলছে। এ ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।
তারা আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নবীনগর গড়ে তোলা সম্ভব। এজন্য সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন তারা।
“চলুন মাদ/ক ও সন্ত্রা/সের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করি” – এ স্লোগানকে সামনে রেখে নবীনগরকে একটি আদর্শ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।