আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন তাদের সংস্থায় লোকবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি 'পার্টনারশিপ ফিন্যান্স অফিসার' পদে একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে। গত ৬ আগস্ট ২০২৬ তারিখ থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আগ্রহী প্রার্থীদের ফাইন্যান্স, ব্যবসায় শিক্ষা, অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের পূর্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা আবশ্যক। পদটিতে আবেদনের জন্য কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ঢাকা অফিসে ফুলটাইম কাজ করতে হবে। পদটিতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমার বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি। নির্বাচিত প্রার্থীকে মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়মাবলী এবং অফিশিয়াল নোটিশটি সেভ দ্য চিলড্রেনের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.savethechildren.net) থেকে দেখা যাবে।
এক নজরে সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন চাকরির ধরন: বেসরকারি চাকরি প্রকাশের তারিখ: ০৬ আগস্ট ২০২৬ পদ সংখ্যা: ১টি লোকবল নিয়োগ: ১ জন চাকরির খবর: ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম: অনলাইন আবেদন শুরুর তারিখ: ৬ আগস্ট ২০২৬ আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬ অফিশিয়াল ওয়েবসাইট: https://ww