রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্বাভাস অনুযায়ী, দিনের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাতাসের গতিবেগ ১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও জানানো হয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।