৬৮ বছর বয়সে শুক্রবার মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে শেষ শ্রদ্ধা জানাতে নিজের শহর আর্জেন্টিনার রোসারিওতে ফিরেছেন বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসি। এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে তিনি যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌঁছান। স্থানীয় সময় শনিবার সকালে ফোর্ট লডারডেল থেকে রওনা হয়ে রাত ৮টার কিছু পরে তিনি রোসারিওতে অবতরণ করেন।
মেসির পুরো ফুটবল ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে হোর্হে মেসি ছায়ার মতো পাশে ছিলেন। ছেলের বেড়ে ওঠা এবং ক্যারিয়ারের শুরুর দিকে তার অবদান ছিল অনস্বীকার্য। শৈশবের শহরে ফিরে আসা মেসি এখন শোকাতুর মা সেলিয়া মারিয়া কুচিত্তিনি ও পরিবারের অন্য সদস্যদের মানসিক সাহস জোগাচ্ছেন।
জানা গেছে, হোর্হে মেসির শেষকৃত্য ব্যক্তিগত আয়োজনে সম্পন্ন হবে, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে সমাধিস্থলের বাইরে অনেক ভক্ত সমবেত হয়ে মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানাচ্ছেন।
পারিবারিক শোকের কারণে ইন্টার মায়ামি মেসিকে লিগস কাপের গ্রুপ পর্বে মনতেরের বিপক্ষে ম্যাচে দলে রাখেনি। যদিও সেই ম্যাচে মেসির শুরুর একাদশে থাকার কথা ছিল, তবে তাঁকে ছাড়াই রদ্রিগো দে পলের গোলে এগিয়ে থেকেও মায়ামি ২-১ ব্যবধানে হেরে যায়। ইন্টার মায়ামি জানিয়েছে, মেসিকে দ্রুত ফেরার জন্য কোনো চাপ দেওয়া হচ্ছে না এবং তিনি পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।
এদিকে হোর্হে মেসির মৃত্যুতে ফুটবলবিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং রোসারিওর স্থানীয় ক্লাব রোসারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ ফুটবল সংশ্লিষ্ট অনেকেই মেসি পরিবারের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন। প্রচারবিমুখ হোর্হে মেসি নীরবেই নিজের ছেলের ক্যারিয়ার গড়ে তোলার নেপথ্যে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা পালন করেছেন।