আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কর্নেল অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে বলে জানানো হয়। গত শনিবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
রোববারের এই গুরুত্বপূর্ণ বৈঠকটির সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।