নীলফামারী জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জেলা পুলিশের আয়োজনে রবিবার সকাল ৯টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোহসিন (প্রশাসন ও অর্থ)।
পরিদর্শনকালে তিনি অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ভিত্তিতে জিএস মার্ক প্রদান করেন। একইসঙ্গে যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে দ্রুত সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহের নির্দেশ দেন।
কিট পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, নিয়মিত পিটি-প্যারেড, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খেলাধুলা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জনাব জ্যোতির্ময় ঘোষসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সূত্র: POLICE MEDIA CELL NILPHAMARI