বগুড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘ/টনা। ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় পিতা-পুত্রসহ নিহ/ত তিন।

জেলা প্রতিনিধি বগুড়া: 

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে ফ্লাইওভারের উপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহ/ত হয়েছে। রবিবার সকাল ৮ টায় সংঘটিত এই দুর্ঘ/টনায় দুই ট্রাকচালক ও এক হেলপার প্রাণ হারান। নিহতদের মধ্যে পিতা ও পুত্র রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গাড়ি দুটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ,পিতা-পুত্র সিরাজগঞ্জের ভুইয়াগাতি এলাকার। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায় নাই। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর দেহগুলো উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মর দেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।