প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলে স্বপ্নের, শাহ ফাতেহ আলী সেতু।

জেলা প্রতিনিধি বগুড়া : 

বগুড়া শহরের চেলোপাড়ায় করতোয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ শাহ ফতেহ আলী সেতু, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটি জেলার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে।
গত শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এমপি।
সংশ্লিষ্টরা জানান, শাহ ফতেহ আলী সেতু চালু হওয়ায় সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের বগুড়া শহরে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি এসব এলাকার কৃষিপণ্য দ্রুত জেলা শহরসহ দেশের বিভিন্ন বাজারে পরিবহন করা সম্ভব হবে। নতুন এই সেতুর ফলে পূর্বাঞ্চলের সঙ্গে বগুড়া শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।