শাজাহানপুরে ৮২ পিস ইয়াবা/সহ যুবলীগ নেতা রাজু গ্রেফ/তার।
জেলা প্রতিনিধি বগুড়া।
বগুড়া শাজাহানপুরে(৯ আগস্ট) ৮২ পিস ইয়া/বাসহ, যুবলীগ নেতাকে গ্রেফ/তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম রাজু। তিনি শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং নয় মাইল মন্ডলপাড়া গ্রামের আব্দুর রউফ এর ছেলে।
শাজাহানপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার এস আই, অনুপ কুমার সরকার এবং এ এস আই, মহুবার রহমান সঙ্গীয় ফোর্সসহ রবিবার দিবাগত রাতে আড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামালপুর পূর্ব পাড়া এলাকার মন্ডল ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় রাজুর দেহ তল্লাশি করে ৮২ পিস ইয়া/বা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিক ইকবাল বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। মাদ/কের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।