সোমবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। সকাল ১০টার দিকে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএস সেবার মাধ্যমে একযোগে এই ফল ঘোষণা করা হবে।
এ বছর দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা এবং ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইটের (https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd) মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবে। শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ গিয়ে 'Examination' অপশন থেকে 'SSC/Dakhil' নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর, বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে ইনপুট দিয়ে এবং সিকিউরিটি ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই ফলাফল চলে আসবে।
মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রয়েছে। ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে। মোবাইল মেসেজ অপশনে গিয়ে 'SSC' লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আবার স্পেস দিয়ে রোল নম্বর, এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: SSC Dha 123456 2026 লিখে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে 'SSC TEC' লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এছাড়াও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট কর্নারে গিয়ে ইআইআইএন (EIIN) এন্ট্রি করার মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও তাদের ফলাফল সংগ্রহ করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল পাওয়া যাবে না।
শেষে সিকিউরিটি ক্যাপচা (যেমন: ৩+৫ = ৮) পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।এসএমএস পদ্ধতিএছাড়া এসএমএসের মাধ্যমে এসএসসির ফল জানা যাবে।
প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhilকারিগরি: এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।