এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফলশীর্ষে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ।
পঞ্চগড় জেলা প্রতিনিধি: মোঃ শোহানুর রহমান শাহিন।
পঞ্চগড়ের বোদা উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ সাফল্য অর্জন করেছে।
বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ রুবেল ইসলাম জানিয়েছেন,
এ বছর মোট ১৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৭ দশমিক ৯২ শতাংশ।
এবার প্রতিষ্ঠানটি থেকে ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি বড় অংশই সর্বোচ্চ গ্রেড পয়েন্ট অর্জন করেছেন।
ফলাফল প্রকাশের পর বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের নিবিড় তদারকি এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯৭.৯২ শতাংশ পাসের হার ও ৪১টি জিপিএ-৫ বোদা উপজেলার এসএসসি ফলাফলে প্রতিষ্ঠানটিকে অন্যতম সফল প্রতিষ্ঠানে পরিণত করেছে।