ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে কসবা বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাঁজার চালানটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
বিজিবি-৬০ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এই মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।