ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে গত বছর চালানো মার্কিন বিমান হামলায় ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই সামরিক অভিযানে আরও ২৪৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের একটি প্রতিবেদনে পেন্টাগনের নথির বরাতে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পেন্টাগন কর্তৃপক্ষ মার্কিন কংগ্রেসের কাছে এ সংক্রান্ত একটি ১২ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে সামরিক অভিযানের সময় তিনটি নির্দিষ্ট হামলার ঘটনায় এসব বেসামরিক নাগরিক প্রাণ হারান এবং আহত হন।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৯: ৫৭আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০: ১১