দৈনিক আমার দেশ-এর নাম এবং লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই ফটোকার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের গোপন বৈঠকের খবর প্রচার করা হয়েছে।

ডিজিটাল অনুসন্ধানী মিডিয়া ‘দ্য ডিসেন্ট’-এর ফ্যাক্ট চেকে এই অপপ্রচারের বিষয়টি শনাক্ত করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, মীর জাহান এবং মুজতবা খন্দকার নামের দুটি ফেসবুক আইডি থেকে এই ভুয়া ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

মীর জাহান তার ফেসবুক পোস্টে দাবি করেন, ঢাকা ছাড়ার আগে ‘র’-এর প্রধান পরাগ জৈনের সঙ্গে জামায়াতের ডাক্তার তাহেরের গোপন বৈঠক হয়েছে। তিনি তার পোস্টে প্রশ্ন তোলেন, ‘র’-এর সঙ্গে জামায়াতের কাজ কী? একইসঙ্গে তিনি কমেন্ট সেকশনে ফটোকার্ডটি যুক্ত করে দাবি করেন যে, এই খবরটি আমার দেশ পত্রিকার। একইভাবে মুজতবা খন্দকার নামের অপর একটি আইডি থেকেও একই ধরনের তথ্যসংবলিত ওই ভুয়া কার্ড শেয়ার করা হয়েছে।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৫: ২৭আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৫: ৩৩