চীনের অর্থনৈতিক সংস্কারের অন্যতম রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকালে বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ঝু রংজি। তাকে চীনের ‘অর্থনৈতিক জার’ হিসেবে অভিহিত করা হতো। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে চীনকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করতে এবং দেশটিকে একটি উন্মুক্ত ও বাজারবান্ধব অর্থনীতির দিকে এগিয়ে নিতে তার সাহসী সংস্কারগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বেই চীন বাজার উদারীকরণ ও বিশ্বায়নের পথে শক্তিশালী অবস্থানে পৌঁছায়।