রাষ্ট্রপতি নির্বাচনে দলের পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বৃহস্পতিবারের এই বৈঠকে সেই আলোচনার ভিত্তিতে প্রার্থীর নাম চূড়ান্ত করা হতে পারে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, আজ ১৩ আগস্টই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই প্রার্থী চূড়ান্ত হওয়ার পরপরই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেই বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবে।