বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানকে বিটিআরসির মহাপরিচালক পদে ন্যস্ত করার লক্ষ্যে তাঁর চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অর্পণ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।