আনসার ও ভিডিপি বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে মেধাক্রম অনুসরণ করার পাশাপাশি যোগ্য ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি আধুনিক, দক্ষ, জনবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।

বৃহস্পতিবার কালিয়াকৈরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাহিনীর সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মহাপরিচালক বলেন, বাহিনীর প্রশাসনিক সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নিয়োগ পদ্ধতিতে আধুনিকায়ন করা হয়েছে। বিশেষ করে মেডিকেল পরীক্ষা নিয়ে কোনো ধরনের প্রশ্ন ওঠার সুযোগ না রাখতে এবার বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক টিমের মাধ্যমে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি দৌড়সহ বিভিন্ন শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের সক্ষমতা যাচাই করা হচ্ছে।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৮: ২৭আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৮: ২৯

আনসার-ভিডিপির সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি উপলক্ষ্যে কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বৃহস্পতিবার বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আনসার-ভিডিপিকে আরও আধুনিক, দক্ষ, জনবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে।