এসএস সি পরিক্ষায় পরপর দুইবার ফেল করায় টুটুল নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ মামুনুর রশীদ : মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে পরপর দুইবার এসএসসি পরীক্ষায় ফেল করায় রামিদুজ্জামান টুটুল (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রামিদুজ্জামান টুটুল কোদাইলকাঠি গ্রামের ইমরাত শ্রমিক মিন্টু মিয়ার ছেলে ও পার্শবর্তী দৌলৎপুর উপজেলার খলিশাখুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্র জানিয়েছে, রামিদুজ্জামান টুটুল মিয়া এসএসসি পরীক্ষায় পরপর দুইবার ইংরেজি বিষয়ে ফেল করায় পরিবারের লেঅকজন বকাঝতা করে। অভিমানে সে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যান ও গলায় কাপড় সাথে আত্মহত্যা করে।
তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রামিদুজ্জামান টুটুল পরিবারের কথা অমান্য করে তার মত করে জীবন যাপন করতো। একারনে পরিবারে অশান্তি লেগেই থাকতো।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ মুদাদ্দিদ চৌধুরী বলেন,আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।