নবীনগরে আলোচিত আতিকুর হ_ত্যা মামলায় ৪ মাস পর ৩ জন গ্রে_প্তা_র
বিশেষ প্রতিনিধি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের আলোচিত তরুণ আতিকুর রহমান হ_ত্যা মামলায় অবশেষে ৩ জন আসামিকে গ্রে_প্তা_র করেছে তদন্ত সংস্থা পিবিআই।
ঘটনার প্রায় চার মাস পর রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রে_প্তা_র করা হয় বলে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট নিশ্চিত করেছে।