নবীনগরে ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খু/ন —–—
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জেরে সংঘটিত মারামারিতে মামুন মিয়া (৪৫) নামের এক পল্লী চিকিৎসক নিহ/ত হয়েছেন।
বুধবার আগস্ট ১২ রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের মৃধাবাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া মাঝিয়ারা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত বাবুল মিয়ার ছেলে।
তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন এবং স্থানীয় মাঝিয়ারা বাজারে একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জের ধরে মাঝিয়ারা মৃধাবাড়িতে বাগবিতণ্ডা ও একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী হালিমা আক্তারের লাথির আঘাতে মামুন মিয়ার মৃ/ত্যু হয়েছে।