দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চারজন নতুন সদস্যকে মনোনীত করা হয়েছে। শনিবার দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থায়ী কমিটির নতুন সদস্যরা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং ইসমাইল জবিউল্লাহ।

বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এই চার নেতা তাদের মেধা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে সুচিন্তিত পরামর্শের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়া দল ও জনগণের পক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর অবদান রাখবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।