রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কুর্মিটোলা হাসপাতালে গিয়ে তারা মরদেহটি পেয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি আত্মহত্যার ঘটনা।

উল্লেখ্য, রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।