দেশের অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের প্রধান সূচকগুলোর ওঠানামার মধ্য দিয়ে শুরু হলো নতুন আরেকটি সপ্তাহ। শেয়ারবাজারের লেনদেন থেকে শুরু করে ব্যাংক ঋণের সুদ, ডলারের দর, সোনার দাম এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকদের মধ্যে রয়েছে গভীর আগ্রহ।
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হচ্ছে গত সপ্তাহের সূচককে ভিত্তি করে। গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩ পয়েন্টে, যা অবশ্য আগের সপ্তাহের চেয়ে কিছুটা বেশি। এছাড়া ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১১৭৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২১৯২ পয়েন্টে থিতু হয়েছে।
বেশ কিছুদিন ধরে ডলারের বাজারে দর ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা শূন্য ৫ পয়সা থেকে ১২৩ টাকা ৪১ পয়সার মধ্যে সীমাবদ্ধ ছিল। ঐদিন ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের মতো বেশিরভাগ প্রধান বৈদেশিক মুদ্রার দাম কমেছে। তবে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের দাম ছিল অপরিবর্তিত। ব্যাংকভেদে ও খোলাবাজারে অবশ্য এসব মুদ্রা কিছুটা বেশি দামে বেচাকেনা হচ্ছে।
ব্যাংকিং খাতে আমানত রাখা এবং ঋণ নেওয়ার ক্ষেত্রেও সুদের হারে রয়েছে ভিন্নতা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বর্তমানে ব্যাংক খাতে ঋণের গড় সুদহার ১১ দশমিক ৯২ শতাংশ এবং আমানতের গড় সুদের হার ৬ দশমিক ২২ শতাংশ। তবে দীর্ঘমেয়াদি এফডিআর-এর ক্ষেত্রে অনেক ব্যাংক ১০ শতাংশের বেশি সুদ দিচ্ছে, যেখানে চলতি হিসাবে সুদের হার ৪ থেকে ৫ শতাংশের কাছাকাছি। অন্যদিকে, ব্যক্তিগত ও শিল্প ঋণের সুদহার ১৩ থেকে ১৪ শতাংশ পর্যন্ত উঠলেও এসএমই ঋণের সুদের হার তুলনামূলকভাবে কম।
আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দামেও অস্থিরতা চলছে। গত শুক্রবার সোনার দাম কমলেও শনিবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বেড়েছে। ফলে প্রতি ভরি সোনার বর্তমান দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এদিকে নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসেবে জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। গত সপ্তাহে বাজারে ডিম ও মুরগির দাম বেড়েছে, যেখানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ টাকা এবং ডিমের ডজন ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশের অর্থনীতি ও রাজস্ব খাতের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে আগামী ১৮ আগস্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় রাজস্ব সম্মেলন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে আয়োজিত এই বিশেষ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
আবার চলতি হিসাবের সুদের ৪-৫ শতাংশের মতো।অন্যদিকে ব্যাংকভেদে ও ঋণের ধরন ভেদে সুদের হারও ওঠানামা করে।
যেমন এসএমই ঋণের সুদের হার কম, আর ব্যক্তিগত ঋণ ও শিল্প ঋণের সুদের হার ১৩-১৪ শতাংশ পর্যন্ত হয়।.আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম ওঠানামা করে।