সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তাদের আকাশ প্রতিরক্ষাকাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক কর্মকর্তা জানিয়েছেন, তেহরান এখন প্রচলিত বা ‘ক্লাসিক্যাল’ আকাশ প্রতিরক্ষা মডেল থেকে বেরিয়ে এসে আরও সমন্বিত ও আধুনিক কাঠামোর দিকে এগিয়েছে।

ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে ওই কর্মকর্তা জানান, নতুন এই প্রতিরক্ষাব্যবস্থার আওতায় কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, প্রশিক্ষণ এবং যুদ্ধকৌশলে উল্লেখযোগ্য সংস্কার করা হয়েছে। এর ফলে আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে তথ্য সংগ্রহ, আদান-প্রদান এবং ব্যবহারের পদ্ধতিতে আমূল পরিবর্তন এসেছে।

আইআরজিসির দাবি, নতুন এই কৌশলগত পরিবর্তনের ফলে সংঘাত চলাকালে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের সক্রিয়তা আগের চেয়ে অনেক বেশি বজায় রাখতে সক্ষম হয়েছে। মূলত যুদ্ধের সময় অর্জিত বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই সরঞ্জাম ও প্রযুক্তিগত কার্যপ্রণালিতে এই নতুন কৌশলগুলো যুক্ত করা হয়েছে।

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৫: ৫৪আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৫: ৫৬