ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ দশমিক ৭ মাত্রার বড় ধরনের ভূমিকম্পের কয়েক দিন পর রোববার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার আরও একটি কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এন্দে শহরের ৬৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূ-কম্পনটি ভূপৃষ্ঠের ৪৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।
তবে ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো হতাহতের তথ্যের কথাও জানা যায়নি।