মুন্নু মেডিকেল কলেজে হারুণার রশিদ খান মুন্নুর ৯৩তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। এই উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিচারণামূলক ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন করা হয়। একই সাথে জন্মদিনের কেক কাটা এবং হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।
দিনটির তাৎপর্য স্মরণে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অবস্থিত হুরন নাহার মুন্নু জামে মসজিদে বাদ আসর এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন। এ সময় কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।