সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হলো। আদেশটিতে বলা হয়েছে, কর্মকর্তাদের পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে ইতিমধ্যে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে, তারা বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ কোনো তথ্য পাওয়া গেলে, কর্তৃপক্ষ এই পদোন্নতির আদেশ প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সরাসরি অথবা অনলাইনে (ই-মেইল: sa1@mopa.gov.bd) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তাদের যোগদানপত্র জমা দিতে পারবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৮: ২২আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৮: ৩১