সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি ওই হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করছিলেন।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নাওয়াজ। ২০১৯ সালে তিনি স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। গত ২৭ মে তাকে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।