নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ বাতিল বা শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। হলফনামায় জালিয়াতি এবং তথ্য গোপনের অভিযোগ তুলে বুধবার (১৯ আগস্ট) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেওয়া হয়।

রিট আবেদনটি দায়ের করেছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে জাতীয় রাজনীতিতে পরিচিতি লাভ করেন আবদুল হান্নান মাসউদ।

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১১: ৫০আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১১: ৫৫