রাজধানীতে সম্প্রতি চালু হওয়া নারীদের জন্য নির্ধারিত বিশেষ ‘পিংক বাস’ সেবার এক চালক দোতলা বাস নিয়ে ফ্লাইওভারে ওঠার সময় কিছুটা বিড়ম্বনায় পড়েন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা দীর্ঘ যানজট এড়াতে পরবর্তীতে এক পুরুষ চালকের সহযোগিতায় বাসটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়।