নবীনগরে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মোঃ আশরাফুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আবুল হোসেন নবীনগর উপজেলার টিয়ারা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এই গ্রেফতারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।