মাদকসহ পঞ্চগড়ের যুবলীগ নেতা হাসনাত ও ছাত্রলীগ নেতা শিশির গ্রেপ্তার –
বিশেষ প্রতিনিধি: কবির মোঃ সামসুল আলম ফাইটার।
পঞ্চগড়ের পৌর যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে মাদকসহ গ্রেপ্তার করেছে দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশ। বিভিন্ন মামলার আসামী ওই দুই নেতা সহদর ভাই এবং দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী এলাকায় ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হাসনাত মো. হামিদুর রহমান (৩৮) ও তার ছোটভাই নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশিরকে (২৮)। তারা পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকার মোকলেছুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, হাসনাতের বিরুদ্ধে পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ থানায় বিএনপি অফিস ভাংচুর, সন্ত্রাস বিরোধী আইন, জুলাই আন্দোলনে ইজিবাইক চালক আল আমিন হত্যা ও গুম মামলাসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে বোচাগঞ্জের সেনিহারী এলাকায় সন্দেহজনক ঘুরাফেরা সময় পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এসময় তাদের কাছ থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, যুবলীগ নেতা হাসনাত ও তার ভাই শিশিরকে গ্রেপ্তারের বিষয়টি জানার পরপরই আমরা তাদের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি ওই থানায় জানিয়েছি। আদালতের মাধ্যমে তাদের পঞ্চগড়ের মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে পঞ্চগড়ে নিয়ে আসা হবে।