বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এ্যাড. রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিবৃতিতে জানানো হয়।