বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন ট্রেজারি অ্যাটাশে লারিটা বোল্ডেন এবং ট্রেজারি লোকাল স্টাফ দিশা দুবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ ও মো. সরওয়ার হোসেন।
এ সময় সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ, মুদ্রানীতি, বিনিময় হার নীতি এবং চলমান ব্যাংকিং খাত সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সকল বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অগ্রগতিতে অবহিত হয়ে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেন এবং এ সকল ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।