বাংলাদেশ সেনাবাহিনী তাদের সেনাশিক্ষা কোরে ‘জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের সময়সীমা সাত দিন বাড়িয়ে আগামী ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

এ নিয়োগে ২৮ বছর বয়সী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য নির্ধারিত বয়স ৪ এপ্রিল ২০২৭ তারিখে ২০ থেকে ২৮ বছর। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিএ/বিএসসি/বিকম/স্নাতক বা সমমান পাস হতে হবে। স্নাতক বা সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২ পয়েন্ট এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে।

আবেদন ফি হিসেবে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শেষ সময় ২৯ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখা যাবে https://army.teletalk.com.bd/docs/20260630.pdf লিংকে।

বয়স ৪ এপ্রিল ২০২৭ তারিখ ২০-২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।