তিতাসে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে মাদকের বিস্তার রোধে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১০ জনকে আটক করা হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এই অভিযান নিয়মিত চলবে। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয়রা পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংস হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকা মাদকমুক্ত হবে।