যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকির প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে বেইজিং। আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক বিবৃতিতে এ আহ্বান জানান।
এক্সে দেওয়া ওই পোস্টে লিন জিয়ান বলেন, ‘সামরিক শক্তি প্রয়োগ ও চাপ সৃষ্টির কৌশল কেবল উত্তেজনা বাড়াবে, যা কারও স্বার্থে নয়।’
তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, বিরোধগুলো সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।