জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। এর মধ্যে রয়েছেন পাঁচ নারী ও তিন পুরুষ। তবে বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে বিভক্তি থাকায় কে এগিয়ে আছেন, তা নিশ্চিত করে বলা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
প্রার্থীদের সমর্থন যাচাইয়ে প্রথম অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নজিরবিহীন বৈশ্বিক অস্থিতিশীলতা, যুদ্ধ ও ভয়াবহ বাজেট সংকটের মধ্যে এ নির্বাচনী প্রক্রিয়া চলছে।