ঢাকা জেলার বিশেষ অভিযানে ডিবি (উত্তর) কর্তৃক ০১টি বিদেশি পি/স্তল, ০৬ রাউন্ড পিস্ত/লের গু/লি, ০১টি শটগানের কার্তুজ, ০১টি বিদেশি ছোরা, ৩০০ গ্রাম হেরো/ইন, ০৫ বোতল ফেয়া/রডিল ও ২০০ গ্রাম গাঁজা/সহ ২ জন অস্ত্রধারী মাদক কারবারি গ্রেফতার।

মোঃ রনি হাবিব: 
বিশেষ প্রতিনিধি সাভার ঢাকা

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে ২০/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ১৯:০০ ঘটিকা হতে ২২:০০ ঘটিকা পর্যন্ত সাভার থানাধীন রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পেশাদার অস্ত্রধারী মাদক কারবারি ১। মোঃ রাসেল বাবু (২২), পিতা-মৃত আব্দুল গোফফার এবং ২। মোঃ সজিব সরকার (২০), পিতা-মোঃ জাহিদুল সরকার-কে নিম্নবর্ণিত আলামতসহ গ্রেফতার করা হয়:
জব্দকৃত আলামত:
ক) ০১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল;
খ) ০১টি ম্যাগাজিন;
গ) ০৬ রাউন্ড পিস্তলের গুলি;
ঘ) কালো বাটযুক্ত ০১টি ধারালো বিদেশি ছোরা ও ০১টি ছোরার কভার;
ঙ) ০৫ বোতল ফেয়ারডিল (FAIRDYL), আনুমানিক মূল্য ১৫,০০০/- টাকা;
চ) ৩০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন, আনুমানিক মূল্য ৩০,০০,০০০/- টাকা;
ছ) ০১টি শটগানের কার্তুজ;
জ) কালো পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা, আনুমানিক মূল্য ৬,০০০/- টাকা;
ঝ) ০২টি নাইট ভিশন সিসি ক্যামেরা ও ০১টি DVR।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে অস্ত্রশস্ত্রের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাভার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ০৫ (পাঁচ) দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।