বরুড়ায় রাত ৮টার পর দোকানপাট বন্ধ নিশ্চিত করতে ইউএনও’র বাজার মনিটরিং

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

সরকারি নির্দেশনানুযায়ী রাত ৮টার পর দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নিয়ম বাস্তবায়নে মাঠে নেমেছেন কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আসাদুজ্জামান রনি।

​শুক্রবার (২১ আগস্ট) রাতে বরুড়া বাজারে তিনি
স্ব-শরীরে উপস্থিত হয়ে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
​তদারকি অভিযানকালে ইউএনও আসাদুজ্জামান রনি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং রাত ৮টার পর দোকান খোলা রাখা ব্যবসায়ীদের সরকারি আইন মেনে সময়মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার তাগিদ দেন। একই সাথে পরবর্তীতে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আসাদুজ্জামান রনি জানান, জাতীয় স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা কার্যকর করতে উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
​অভিযানকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।