বরুড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান
কুমিল্লার বরুড়ায় মারামারি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।
শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার ঐতিহ্যবাহী ঝলম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম রাব্বি (২২)। তিনি বরুড়া উপজেলার ঝলম গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. এমরান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ঝলম বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাজাপ্রাপ্ত আসামি রাব্বিকে সফলভাবে আটক করে পুলিশ।
বরুড়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি মারামারি মামলায় বিজ্ঞ আদালত ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।