বরুড়ার ভবানীপুর ইউনিয়নের বাতাইছড়ি বাজারে ইউএনও ও ওসির উপস্থিতিতে মা/দ/কবিরোধী সমাবেশ
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান
মা/দ/ক/মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের পুরাতন বাতাইছড়ি বাজারে এক মা/দ/কবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) আয়োজিত এই সমাবেশে প্রধান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি এবং বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক।
সমাবেশে এলাকার শান্তি-শৃঙ্খলা ও মা/দ/ক/মুক্ত পরিবেশ বজায় রাখতে একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু এবং সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, বরুড়াকে মা/দ/ক/মুক্ত করতে প্রশাসন ও সাধারণ জনগণকে এক হয়ে কাজ করতে হবে। মা/দ/কে/র সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।